সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় যে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় যে ১০ কোম্পানির শেয়ার
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ১৩ পয়েন্টের বেশি।

সূচকের উত্থানে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, আফতাব অটোমোবাইলস, বিবিএস ক্যাবলস, মুন্নু ফেব্রিকস, মিথুন নিটিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানিম নাভানা সিএনজি ও ফাইন ফুড লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজি ও ফাইন ফুড শেষ বেলায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমার কিছু নিচে লেনদেন হতে দেখা যায়।

 

কোম্পানিগুলোর মধ্যে আজ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ১০ শতাংশ, এনআরবি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৮২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৬৬ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮.৭৩ শতাংশ।

 

অন্যদিকে, শেষ লেনদেনের ভিত্তিতে নাভানা সিএনজির দাম বেড়েছে ৮.৪২ শতাংশ এবং ফাইন ফুডের ৮.১০ শতাংশ।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০৭ পিএম | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

February 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com