শিরোনাম >>
শিরোনাম >>
ফ্লোর প্রাইস  প্রত্যাহার

 প্রথম দিনেই গ্রামীনফোনের প্রায় ৯% দর পতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট

 প্রথম দিনেই গ্রামীনফোনের প্রায় ৯% দর পতন
Share

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর লেনদেনের প্রথম দিনেই দর পতন হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীনফোনের। রবিবার (০৩ মার্চ) কোম্পানিটির শেয়ারের দর ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন গ্রামীনফোনের লেনদেন শুরু হয় ২৮৬ টাকা ৬০ পয়সায় এবং লেনদেন শেষ হয়েছে ২৬১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর ২৫ টাকা কমেছে।

এর আগে আজ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ারের উপর থেকে ফ্লোর উঠিয়ে নেয়া হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস উঠিয়ে নিতে বলা হয়।

উল্লেখ, সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৭ পিএম | রবিবার, ০৩ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com