বিনিয়োগকারীদের আগ্রহে সার্কিট ব্রেকারে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট

বিনিয়োগকারীদের আগ্রহে সার্কিট ব্রেকারে ২ কোম্পানি
Share

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (০৬ মার্চ) শেয়ারবাজারে সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট।

এদিন ৩৯৬ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে।

 

বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কোম্পানিগুলোর শেয়ারের দাম আজ সাড়ে ৪ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরমধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড হয়েছে ২ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এরমধ্যে নতুন বাজারে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯০ শতাংশ।

 

এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ইয়াকিন পলিমালরের শেয়ারও লেনদেন হতে দেখা গেছে। জেড গ্রুপের কোম্পানিটির শেয়ারে শেষ বেলায় সেল প্রেসারে পিছুটান দেখা যায়। আজ কোম্পানিটির শেয়ার ৭.৭৬ শতাংশ বেড়ে ক্লোজিং হয়েছে।

 

অন্যদিকে, আজ বৃটিশ অ্যামেরিকা ট্যোবাকো, শাশা ডেনিম, গোল্ডেন সন, সায়হাম কটন, জুট স্পিনার্স, সানলাইফ ইন্সুরেন্স, আফতাব অটোমোবাইলস, ক্রিস্টাল ইন্সুরেন্স, পপুলারফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমারেন্ড ওয়েলের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। যার কারণে কোম্পানিগুলোর শেয়ারের দামে বেশি ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৩৯ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com