শিরোনাম >>
শিরোনাম >>

এস আলমের চিনিকলে উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট

এস আলমের চিনিকলে উৎপাদন শুরু
Share

পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার উৎপাদন শুরু করছে আগুনে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একই সঙ্গে পুড়ে যাওয়া কারখানায় রাখা চিনির যে অংশটি আগুনে নষ্ট হয়েছে তাও অপসারণ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইন।

তিনি বলেন, ‘গতকাল থেকেই কারখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া চিনি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বিকেলে থেকে চিনি উৎপাদন শুরু হবে। এছাড়া আগের মজুতে থাকা চিনি সরবরাহ অব্যাহত আছে।’

গত সোমবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। দীর্ঘ ৬৪ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্য ও কোস্টগার্ড।

সেদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে মিলের গুদামে থাকা অপরিশোধিত চিনির সবটাই পুড়ে যায়নি। গুদামের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা গেছে।

সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইন বলেন, ‘চিনির যে কাঁচামাল রক্ষা করা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে তা ব্যবহার করা হবে।’

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪২ পিএম | শনিবার, ০৯ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com