ওয়েব কোটসের লেনদেন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মার্চ ২০২৪   |   প্রিন্ট

ওয়েব কোটসের লেনদেন শুরু কাল
Share

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ার লেনদেনে শুরু হবে আগামীকাল সোমবার (১১ মার্চ)।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ‘WEBCOATS’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড- ৭৯০০১।

 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 

তার আগে, ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

বিএসইসির কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস ২০২২ অনুযায়ী, ওয়েব কোটস পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে।

 

প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করে।

 

কিউআইওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৪ পিএম | রবিবার, ১০ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com