সূচক পতনের দিনেও সার্কিট ব্রেকারে পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট

সূচক পতনের দিনেও সার্কিট ব্রেকারে পাঁচ কোম্পানি
Share

শেয়ারবাজারে আজ মঙ্গলবার (১২ মার্চ) বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৫১ পয়েন্ট। সূচকের এমন পতনেও ৭ কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তিতে রয়েছে। কারণ আজ কোম্পানিগুলোর শেয়ারের দাম সোয়া ৪ পয়েন্ট থেকে প্রায় ১০ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, পিপলস লিজিং, এসএস স্টিল, গোল্ডেন হার্ভেস্ট, আরামিট লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং আসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।

কোম্পানিগুলোর মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে ৫ কোম্পানি। যেগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, পিপলস লিজিং, এসএস স্টিল, গোল্ডেন হার্ভেস্ট এবং আরামিট লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বেড়েছে ৯.৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, এসএস স্টিলের ৮.২৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৫.৮৮ শতাংশ, আরামিট লিমিটেডের ৫.২৮ শতাংশ।

অন্যদিকে আজ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বেড়েছে ৫.০৩ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪.৩৫ শতাংশ।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩১ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com