শিরোনাম >>
শিরোনাম >>

আইপিডিসি ও আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা চলতি সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট

আইপিডিসি ও আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা চলতি সপ্তাহে
Share

চলতি সপ্তাহে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

আইপিডিসি ফাইন্যান্স
আগামী সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টায় আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডোরদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ।

আইসিবি ইসলামিক ব্যাংক
আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ২টায় আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময় শেষে দায় ছিল ১৮ টাকা ২৫ পয়সায়।

লোকসানের কারণে ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরেও শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড দিতে পারেনি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ।

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৬ পিএম | শনিবার, ১৬ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com