শিরোনাম >>
শিরোনাম >>

বাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট

বাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ’র বৈঠক
Share

পুঁজিবাজারে চলছে ধারাবাহিক দরপতন। প্রতিনিয়তই কমছে সূচক। এমন অবস্থায় সম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী এবং অন্যান্য ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজারের টানা পতন থেকে উত্তরণের জন্য করণীয় বিষয়ক আলোচনা হয়। পুঁজিবাজারের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উপায় বের করতেই এ বৈঠক ডেকেছে এ সংগঠন।

এদিকে, সপ্তাহের প্রথাম কার্যদিবস সোমবারও ব্যাপকও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯ দশমিক ৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫১ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com