ক্রেতাশূন্য রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট

ক্রেতাশূন্য রবি আজিয়াটা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার ফ্লোর প্রাইস উঠে স্বাভাবিক লেনদেনে ফিরেছে।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিন আজ লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিনম্ন দামে ক্রেতাশূন্য হয়ে যায়। তবে শুরু থেকেই কোম্পানিটির বড় লেনদেন হচ্ছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আজ থেকে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন করছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে, গত ৩ মার্চ থেকে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি-বিএটিবিসির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা অনুযায়ী লেনদেন শুরু করেছে।

গ্রামীণফোন, বিএটিবিসি ও রবি আজিয়াটার শেয়ার রেকর্ড ডেটের পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে বলে গত ৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় জানায় বিএসইসি।

ওই নির্দেশনা অনুযায়ী সোমবার (১৮ মার্চ) রবি আজিয়াটার ছিল রেকর্ড ডেট। সে হিসেবে আগামী মঙ্গলবার (১৯ মার্চ) থেকে কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস বহাল থাকছে না।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ৩টি কোম্পানি ও গত ২২ জানুয়ারি ২৩টির কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। তার আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাদে অন্যান্য সব কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।

বর্তমানে ৬টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে লেনদেন করছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, বিএসআরএম, ইসলামী ব্যাংক, কেপিসিএল, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার।

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২১ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com