শিরোনাম >>
শিরোনাম >>

সিএসই’র নতুন স্বতন্ত্র পরিচালক রেজওয়ানুল হক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট

সিএসই’র নতুন স্বতন্ত্র পরিচালক রেজওয়ানুল হক
Share

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (আইবিএ) অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান।

আগামী তিন বছর তিনি সিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ তাকে এ নিয়োগ দিয়েছে।

এর আগে তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. রেজওয়ান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালনা পর্ষদের একজন সদস্য। এছাড়া কমিউনিটি মেডিক্যাল কলেজ, যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ, শেখ রাসেল নার্সিং কলেজ এবং রয়্যাল নার্সিং কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. রেজওয়ান সিএসই’র স্বতন্ত্র পরিচালক মো. সজীব হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৩ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com