দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট

দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। এদিকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ২’।

এদিকে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রসঙ্গিক তথ্যের ভিত্তি এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com