আইপিডিসি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট

আইপিডিসি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৯ পয়সা।

আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৬ পিএম | শনিবার, ৩০ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com