শিরোনাম >>
শিরোনাম >>

১৮তম শিক্ষক নিবন্ধন ফল প্রকাশ চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট

১৮তম শিক্ষক নিবন্ধন ফল প্রকাশ চলতি মাসেই
Share

 

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে ওএমআর শিট মূল্যায়ন শেষে এ ফল প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উত্তরপত্র মূল্যায়নের কাজ দেওয়া হবে।

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান জাগো নিউজকে বলেছেন, চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এ মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।

গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪৬ পিএম | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

April 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com