বন্ড ইস্যু করে ১০০ কোটি টাকা তুলবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট

বন্ড ইস্যু করে ১০০ কোটি টাকা তুলবে ইসলামী ব্যাংক
Share

বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

এছাড়াও, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

April 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com