নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ মে ২০২৪ | প্রিন্ট
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে মাসিক ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অধ্যাপক আবুল কাশেম, মো. হাবিবুর রহমান, মো. মাইনউদ্দীন আহমেদ রাজু, মো. আবুল বাসার, মো. আমিনুল হক ভুইয়া, একেএম মিজানুর রহমান, এমদাদুল্লাহ মজুমদার এবং আকতারুজ্জামান। সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি মো. আবদুল কাদের।
Posted ৩:৫০ পিএম | রবিবার, ০৫ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity