শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকাসুরেন্স চুক্তি করলো সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

  |   শনিবার, ১১ মে ২০২৪   |   প্রিন্ট

ব্যাংকাসুরেন্স চুক্তি করলো সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
Share

সম্প্রতি ব্যাংকাসুরেন্সের মাধ্যমে জীবন বীমা পলিসি বিক্রয় করার লক্ষ্যে সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও কাজী আজিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কাওসার ও অরূপ হায়দার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিশেষজ্ঞ পরামর্শদাতা সফিউল আলম খান চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এম. আই. মিল্টন বেপারী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৫৫ পিএম | শনিবার, ১১ মে ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

May 2024
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com