দিনশেষে সূচকের পতনে কমেছে লেনদেন

  |   সোমবার, ১৩ মে ২০২৪   |   প্রিন্ট

দিনশেষে সূচকের পতনে কমেছে লেনদেন
Share

 

আজ সোমবার (১৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি কতকালের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২৪১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯৬৮ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৩ পিএম | সোমবার, ১৩ মে ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

May 2024
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com