১৫৭ উপজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

  |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট

১৫৭ উপজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
Share

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ২১ মে। এ জন্য ১৫৭ উপজেলায় তিন দিন (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মে) এ বিষয়ে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ারের সই করা চিঠি সড়ক পরিবহন ও সহাসড়ক বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি ভোটের আগে ও পরে ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলও বন্ধ থাকবে। তবে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে সীমিত পরিসরে চলবে বাস।

ইসি জানায়, ২০ মে দিবাগত রাত ১২টা থেকে ২১ মে দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে অধিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় আগামী ১৯ মে দিবাগত রাত ১২টা থেকে ২২ মে দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) যান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

একই সঙ্গে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৫৫ পিএম | রবিবার, ১৯ মে ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

May 2024
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com