| রবিবার, ২৬ মে ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদন পর তা প্রকাশ করেছে। আজ রোববার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সদ্য ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে চার টাকা ২৩ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল পাঁচ টাকা ৭৮ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা কমেছে এক টাকা ৫৫ পয়সা বা ২৬ দশমিক ৮২ শতাংশ।
আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে সমন্বিত ৪৬ টাকা ৫১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২৪ টাকা ১০ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা শূন্য দুই পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৬৮ টাকা ২২ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩০ জুন, বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।
Posted ৪:২২ পিএম | রবিবার, ২৬ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity