| মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | প্রিন্ট
প্রাইম ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪-২০২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে।
২০২০ সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন, এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক বা প্রশংসা অর্জন করেছে।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতের সাথে সংযুক্ত একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা বাংলাদেশে গত ৪৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও তিনি যুক্তরাজ্য ভিত্তিক ডেভলপমেন্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (প্রতিষ্ঠিত ১৯৪৮) ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (ইওও)-এর একজন উপদেষ্টা।
Posted ৮:৪৪ পিএম | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity