| রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। রোববার (২৩ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ১২:৩৬ পিএম | রবিবার, ২৩ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity