| বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনআরসিএল)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১১:০৩ এএম | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity