| মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৫ সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৪৯ টাকা বা ৭৫ শতাংশ।
এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩২ টাকা। সে হিসাবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৭৪ টাকা বা ৫৬ শতাংশ।
২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটিরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৮৩ টাকায়।
Posted ৬:২০ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity