শিরোনাম >>
শিরোনাম >>

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন যারা

  |   বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন যারা
Share

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্ববর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার রাতে। ড. ইউনূস ছাড়াও যে ১৬ জন উপদেষ্টা হচ্ছেন, তাদের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অন্তর্ববর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টা হলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি) , ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক–ই–আজম।

আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্ববর্তীকালীন সরকারের শপথগ্রহণের কথা রয়েছে। এ সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়। সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত রাখতে বলে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরের দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় তাতে প্রধান উপদেষ্টা করা হয় ড. মুহাম্মদ ইউনূসকে। তবে উপদেষ্টাদের নাম এতদিন অজানা ছিল।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৪ পিএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

August 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com