| সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ | প্রিন্ট
আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সেলিম রহমান। রোববার (১৮ আগস্ট) পরিচালনা পর্ষদের ৪০৩ তম সভায় তিনি নির্বাচিত হন।
বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কেডিএস এ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এক্সেসরিজ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ।
সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Posted ৪:২০ পিএম | সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity