শিরোনাম >>
শিরোনাম >>

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম

  |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম
Share

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে সে সময়ের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হলে  ড. এম আসলাম আলম নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৯ পিএম | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

September 2024
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com