শিরোনাম >>
শিরোনাম >>

এবার নন লাইফ বীমা কোম্পানিগুলোর ভার্চুয়াল সভায় আইডিআরএ’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

এবার নন লাইফ বীমা কোম্পানিগুলোর ভার্চুয়াল সভায় আইডিআরএ’র নিষেধাজ্ঞা
Share

এবার লাইফসহ নন লাইফ বীমা কোম্পানিগুলোর ভার্চুয়াল সভা বাতিল করলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কমিটির সভায় সশরীরে উপস্থিত থাকতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৯তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, লাইফ এবং নন-লাইফ বীমাকারী কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কমিটির সভা ভার্চুয়ালি করা যাবে না। পর্ষদের সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না। প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞ‌প্তিতে আদেশ যথাযথভাবে পরিপালন করার জন্য অনুরোধ করেছে আইডিআরএ।

উ‌ল্লেখ‌্য, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির ভার্চুয়ালি না করা নির্দেশনা দেয়া হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১০ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com