| রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি সম্প্রতি অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকার চেক হস্তান্তর করেছে।
২০২৩ সালের ৩১ জানুয়ারি মোংলা ইপিজেডে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন অ্যাকাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসির নিকট আবেদন করে।
বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি-এর মাধ্যমে বিদেশি পুনঃবীমাকারীর নিকট থেকে ১১ কোটি টাকা পেয়ে ১৩ মার্চ বিজিআইসি ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।
এ সময় বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
Posted ৬:৫৪ পিএম | রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity