| সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাজধানীতে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
![]()
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়া, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় ব্যবসার সম্প্রসারণ, গ্রাহক সেবা উন্নয়ন এবং বীমা শিল্পের সামগ্রিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। -বিজ্ঞপ্তি
Posted ৪:১৬ পিএম | সোমবার, ২৪ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity