| মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ। নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে পাঠানো এক চিঠিতে এমন তথ্য জানিয়েছেন বীমা কোম্পানিটির ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আক্তার। অবহিতকরণ সংক্রান্ত এই চিঠি পাঠানো হয় গত ২৫ মার্চ।
উল্লেখ্য, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে এস এম জিয়াউল হক, এফএলএমআই’র নিয়োগ চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩ এপ্রিল ২০২৫ তারিখে। এর আগে ২০১৯ সালে তিনি বীমা কোম্পানিটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান।
Posted ১২:৪৯ পিএম | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity