| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৪ টাকা ৬০ পয়সা।
আগামী ১৮ জুন হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
Posted ১২:০২ পিএম | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity