| বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২৯ এপ্রিল বেলা আড়াইটায় বোর্ড সভা করবে প্রতিষ্ঠানটি।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি একই সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ১২:৫২ পিএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity