| বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৫-মার্চ,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৭ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ০৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ০৯ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৪ পয়সা।
Posted ৪:২০ পিএম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity