| বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা । আগের বছরও শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১২ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৪ পয়সা।
আগামী ৩১ জুন সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৮ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ১১:৪৫ পিএম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity