| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি ’-এর পরিবর্তে ‘ ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে।
আজ ৫ মে থেকে কোম্পানিটি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted ৩:৪৯ পিএম | সোমবার, ০৫ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity