শিরোনাম >>
শিরোনাম >>

ফিনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট

ফিনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৪ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৫ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৫৯ পয়সার চেয়ে কিছুটা কম। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৪২ পয়সা।

আগামী ২৩ জুলাই বিকেল ৩টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ৩ জুন এজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৪ পিএম | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com