শিরোনাম >>
শিরোনাম >>

নবাবগঞ্জে ডেল্টা লাইফের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট

নবাবগঞ্জে ডেল্টা লাইফের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত
Share

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা বিভাগের আয়োজনে নবাবগঞ্জ সার্ভিস সেন্টারে এক বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সার্ভিস সেন্টারের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একক বীমার উন্নয়ন প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. ফরহাদ জলিল।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও ইভিপি মো. লুৎফর রহমান। সভায় সেন্টারের আওতাধীন সকল ব্রাঞ্চ ম্যানেজার ও তদূর্ধ্ব পর্যায়ের উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু কর্মীদের ২০২৫ সালের লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং কোম্পানির প্রবৃদ্ধি অর্জনে দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩৮ পিএম | বুধবার, ২৮ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com