| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত উপদেষ্টা মোহাম্মদ হোসেন খালেদের নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। চিঠি অনুযায়ী, নিয়োগপত্রে উল্লিখিত শর্তাদি পরিপালনের ভিত্তিতে এম এইচ খালেদের নিয়োগ ১৪ মার্চ ২০২৫ হতে ছয় মাস মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে।
এম. এইচ. খালেদ পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই যুক্ত রয়েছেন। দীর্ঘ বীমা ক্যারিয়ারে দক্ষতা, আন্তরিকতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৬ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৯ ডিসেম্বর ২০১৬ থেকে পরিচালনা পর্ষদ তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে বহু দেশ ভ্রমণ করেছেন।
Posted ৫:১৭ পিএম | বুধবার, ২৮ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity