২০২৫-২৬ বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট

২০২৫-২৬ বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
Share

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে বিভিন্ন পণ্যে শুল্ক-কর বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ ভোক্তার জন্য অনেক পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও বহু ভোগ্য ও ব্যবহার্য পণ্যে কর বৃদ্ধির কারণে দাম বাড়ার প্রবণতা স্পষ্ট।

প্রতিবারের মতো এবারের বাজেটেও অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট লিপস্টিক ব্লেড, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার-প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন (কমার্শিয়াল স্পেস), সেলফ-কপি পেপার-ডুপ্লেক্স বোর্ড-কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু-নাট-বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, থ্রি-হুইলার ব্যাটারি, সেটআপ বক্স ইত্যাদি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসইউ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৪ পিএম | সোমবার, ০২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com