| মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. গিয়াস উদ্দিন-কে দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইতিপূর্বে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন একচুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে তিনি বীমা খাতে যুক্ত রয়েছেন এবং ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কোম্পানির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে পুনরায় সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে।
Posted ৯:৫২ পিএম | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity