সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

  |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Share

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ‌্য জানা গেছে।

আজ দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০২টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৮২টির।

আজ ডিএসইতে মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৮ পিএম | বুধবার, ১৮ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com