শিরোনাম >>
শিরোনাম >>

এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট

এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন
Share

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।

সম্প্রতি এবিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে চেয়ারম্যান পদে অন্তর্বর্তীকালীন দায়িত্বে মনোনীত করা হয়। তিনি সংগঠনটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে এবিবির চেয়ারম্যান পদে ছিলেন সেলিম আর এফ হোসেন, যিনি সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে এবিবির চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এবিবির একই সভায় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী সংগঠনের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরীন আগের মতো এবিবির আরেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:২৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com