শিরোনাম >>
শিরোনাম >>

অগ্রণী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট

অগ্রণী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিন্টু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো, শাহবাজ হোসেন খান, পরিচালক জাকের আহমেদ এফসিএ, পরিচালক ড. মো. মুস্তাহিদুর রহমান, পরিচালক আব্দুল কাদের খান ও স্বতন্ত্র পরিচালক মো. আলমগীর হোসেন ও আহমেদ জামাল প্রমুখ।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাক আলীসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ। সভায় বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএফও চিন্ময় চক্রবর্তী এবং সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মফিজুর রহমান।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ (৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৫ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com