শিরোনাম >>
শিরোনাম >>

আজ থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট

আজ থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ
Share

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা আজ শনিবার (২১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক।

এতে বলা হয়, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনিবার্য কারণে ব্যাংকের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

তবে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৯ পিএম | শনিবার, ২১ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com