দরপতন দিয়ে শুরু হলো পুঁজিবাজারের প্রথম কার্যদিবস

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট

দরপতন দিয়ে শুরু হলো পুঁজিবাজারের প্রথম কার্যদিবস
Share

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে শেষ হয়েছে লেনদেন। এছাড়া আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে কমেছে লেনদেন পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১.০৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩.৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬টি কোম্পানির, কমেছে ৩৬৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

ডিএসইতে মোট ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৩ পিএম | রবিবার, ২২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com