সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে গতকালের তুলনায় টাকার পরিমাণে বেড়েছে লেনদেন‍। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২০টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।

সোমবার ডিএসইতে মোট ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৫৩ পিএম | সোমবার, ২৩ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com