শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) ২৯ তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৪ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বিউটি আক্তার, তায়েফ বিন ইউসুফ, তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা,তাসনিম বিনতে মোস্তফা, তানভীর আহমেদ মোস্তফা, ওয়াশিকুর রহমান, বেলায়েত হোসেন ভূইয়া, স্বতন্ত্র পরিচালক মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ, মোহাম্মদ সাইদ আহমেদ রাজা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, কোম্পানি সচিব মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক  বিনিয়োগকারী ডিজিটালি সংযুক্ত ছিলেন।

বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২৪ অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৪ পিএম | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com