সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৬টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির।

আজ ডিএসইতে মোট ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

প্রতিদিনের অর্থনীতি/ এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৩১ পিএম | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com