| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (২৯ জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা, যা আগের বছরে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।
আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় হাইবিড প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।
Posted ১১:৩৩ এএম | সোমবার, ৩০ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity