জুনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা

  |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট

জুনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
Share

জুন মাসের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জুনে প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা দরে যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা।

এদিকে, গত বছরের একই সময়ে (জুন) এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩৯ পিএম | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com